, , ,
শিরোনামঃ
বন্দরে পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার ফতুল্লায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল খন্দকার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার-হেরোইন রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু সোনারগাঁয়ে ৬ মাসে ১৬ বছরের দ্বিগুণ উন্নয়ন কাজ পাস করিয়েছি: এমপি মান্নান বন্দরে রেলের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ দোকানপাট ও স্থাপনা ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, পুড়েছে ৩০ গোডাউন নারায়ণগঞ্জে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, ২৪০ মণ্ডপে থাকবে পুলিশ-আনসার নারায়ণগঞ্জ সদর ইউএনও গোল্ডকাপ ২০২৬: ৮ দলের অংশগ্রহণে থাকছে ১০টি খেলার ইভেন্ট মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

সোনারগাঁয়ে ৬ মাসে ১৬ বছরের দ্বিগুণ উন্নয়ন কাজ পাস করিয়েছি: এমপি মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত ১৬ বছরে সোনারগাঁয়ে আওয়ামী লীগ কী উন্নয়ন করেছে, তা জনগণ দেখেছেন। বিএনপি সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে বিগত ১৬ বছরের তুলনায় দ্বিগুণ উন্নয়নকাজ পাস করিয়ে এনেছি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) যাওয়ার প্রধান সড়কের পুনর্নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আজহারুল ইসলাম মান্নান দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সুস্থ থাকলে ঐতিহাসিক সোনারগাঁ তার হারানো ঐতিহ্য ও সুনাম ফিরে পাবে।

তিনি বলেন, জাদুঘরে যাওয়ার এই সড়কটি পুনর্নির্মাণ সোনারগাঁবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় সড়কটির পুনর্নির্মাণকাজ শুরু করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কে.এম. রাফসান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও আব্দুর রাহিম, হারুন অর রশিদ মিঠু, নুরে ইয়াসিন নোবেল ও রাকিব হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনর্নির্মাণকাজ শুরু হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এসিআই হেলথকেয়ার লিমিটেড, আমান গ্রুপ, আল মোস্তফা গ্রুপ ও মাস ফিড লিমিটেডের যৌথ আর্থিক ও সার্বিক সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।