, , ,
শিরোনামঃ
চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১ সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭ সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত, ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলার আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৯ জন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং পূর্বের একটি চুরি মামলার আসামি একজন রয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সামারি ট্রায়ালের অভিযুক্তরা হলেন— মো. কামাল হোসেন (৪৩), মো. অনিক (২৬), শাওন (২১), হামিদুল (৫২), খোকা (৪৩), রনি (২৬), নাজিম উদ্দিন (৩৪), মোহাম্মদ আলী (২০), কামরুল (৩৮), ইয়াকুব (৪০), পরান (২৬), আল আমিন (২৪), নয়ন (২৯), হৃদয় (৩০), মো. শাহ জালাল (৪৫), মো. সুমন (৩৫), মোজাম্মেল (২৭), মো. অভি (২৪) ও মনির হোসেন (৩৭)।

এছাড়া সিআর ওয়ারেন্টের ভিত্তিতে তানিয়া বেগম এবং পূর্বের একটি চুরি মামলায় রাজু শেখকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেপ্তার ২১ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।