নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বিশেষ প্রতিবেদন : বাংলাদেশ জাতীয় সংসদে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে সরাসরি উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল।
রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের যাতায়াত, প্রবেশাধিকার ও প্রেস গ্যালারির সংবাদ সংগ্রহের সুবিধার্থে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় কার্ড ও অনুমতিপত্র বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক নির্বাচনকে ঘিরে আইন প্রণেতাদের উপস্থিতি, ভোটাভুটি এবং সরাসরি সংসদ ভবন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ নারায়ণগঞ্জবাসীর কাছে পৌঁছে দেবেন তিনি।
এ বিষয়ে সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল জানান, “দেশের ইতিহাস ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রাষ্ট্রপতি নির্বাচনের মতো রাষ্ট্রীয় শীর্ষ ইভেন্ট কভার করতে পারা অত্যন্ত দায়িত্ব ও আনন্দের। জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি খবর নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের পাঠকদের সামনে দ্রুত ও নিখুঁতভাবে তুলে ধরতে নিউজ টু নারায়ণগঞ্জ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”
নির্বাচনের খবরাখবর, তাৎক্ষণিক ফলাফল ও প্রাসঙ্গিক বিশ্লেষণ জানতে ‘নিউজ টু নারায়ণগঞ্জ এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখতে পাঠকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply