, , ,
শিরোনামঃ
চাঁদা দাবি করে না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু  বন্দরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম; আটক ১ বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা

জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।

তিনি জানান, রোববার অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) রাতে তিনি মারা যান। প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

কারা সূত্রে জানা যায়, জাহাঙ্গীর (৩৮), আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারা সুপার জানান, ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।