, , ,
শিরোনামঃ
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন ও সচেতন হওয়ার আহ্বান করেন ডিসি রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর ফতুল্লায় নিজ হাতে স্বামীকে জবাই ও হাত পায়ের রগ কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার  ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি মো :রায়হান কবির

ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লার চাঁদমারী এলাকার ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের সামনেই তাকে মাটিতে ফেলে মারধর করে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামি শরীফের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির জন্য কোর্ট হাজত থেকে আদালতে নেওয়ার পথে নিহত নাছির উদ্দিনের স্বজন ও এলাকার লোকজন আসামি শরীফের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে আদালতের দরজার সামনে শরীফ পড়ে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে মাটিতে ফেলে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে নিরাপদে আদালতে নেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিকে মারধরের বিষয়ে তিনি বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। আসামিকে সামনে পেয়ে বিক্ষুব্ধ মানুষ নিজেদের সংযত রাখতে পারেনি। তবে আইনজীবী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, “হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলার চেষ্টা করেছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে ফতুল্লার চাঁদমারী মাউরাপট্টি এলাকায় ডিশ লাইন ব্যবসায়ী মো. নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি শরীফকে গ্রেপ্তার করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।