, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন  নানা অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতা বহিষ্কার বহিষ্কার 

অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন” এর টঙ্গীবাড়ী উপজেলা কমিটির নেতৃবৃন্দ অফিসে এসে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার ২২-৬-২৬ ইং অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সমাজের ঝরে পড়া অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, কেন্দ্রীয় কমিটির পরিচালক জনসংযোগ শফিক আহমেদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন পাঠান, মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিন ডালি, মুন্সিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সহ-সভাপতি নাসিমা বেগম, মুন্সিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রকিব ফকির, মুন্সিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, টঙ্গীবাড়ী উপজেলা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমিত হাসান, টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল সদস্যদের উদ্দেশে বলেন, মানবাধিকার রক্ষা শুধু স্লোগান নয়, এটি বাস্তবায়নের দায়িত্ব আমাদের।ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে, তৃণমূলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আইনি সহায়তা, তথ্য সেবা ও মানবিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ টঙ্গীবাড়ী উপজেলায় মানবাধিকার কার্যক্রম সম্প্রসারণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।