, , ,
শিরোনামঃ
অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন  নানা অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতা বহিষ্কার বহিষ্কার  একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা তনু’র

সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও চারিত্রিক উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। এ লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত হলো মতবিনিময় সভা।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের মানবিক,মানসিকভাবে সুস্থ ও চারিত্রিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানের প্রতি খেয়াল রাখা, তাদের কথা শোনা এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা করানো পরিবার থেকেই শুরু করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি ও সামাজিক চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে। এ অবস্থা থেকে উত্তরণে বিদ্যালয়ে কাউন্সেলিং, অভিভাবক সচেতনতা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

সভার বিশেষ অতিথি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান বলেন, একটি শিশু যখন নিরাপদ ও সহায়ক পরিবেশ পায়, তখন তার মেধা ও মনন দুটোই বিকশিত হয়। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের বন্ধু হয়ে তাদের সমস্যা বোঝা। অভিভাবকদেরও সন্তানের ওপর শুধু একাডেমিক চাপ না দিয়ে তাদের মানসিক বিকাশে মনোযোগ দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস। তিনি বলেন, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি গঠনে বিশ্বাসী। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক-অভিভাবকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখবো।

সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ, মোবাইল আসক্তি, সময় ব্যবস্থাপনা ও নৈতিক শিক্ষা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।