, , ,
শিরোনামঃ
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন  নানা অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতা বহিষ্কার বহিষ্কার  একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা তনু’র ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ রোধে অভিযান চালিয়ে ৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩টি হর্ন জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণসহ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।