, , ,
শিরোনামঃ
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন  নানা অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতা বহিষ্কার বহিষ্কার  একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা তনু’র ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শীতলক্ষ্যা নদীর পানি দূষণ নিয়ে কথা বলতে গিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত। আজ সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায় চলাচল করলেও তীব্র গন্ধ পাওয়া যায়।”

এ সময় তিনি শিল্প প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকর আছে কিনা তা খতিয়ে দেখার জন্য পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।

সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খাঁ সড়কে জেলা শিল্পকলা একাডেমীতে এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি যেসব শিল্প প্রতিষ্ঠানে ইটিপির ব্যবহার হচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নদী দূষণ রোধে প্রতিমন্ত্রীকে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান এমপি।

এমপি আবুল কালাম বলেন, “এলাকায় শিল্পকারখানার কারণে বায়ু ও পানি দূষণ বৃদ্ধি পাচ্ছে। ফলে শ্বাসকষ্টসহ বিভিন্ন শ্বাসযন্ত্রের রোগ বাড়ছে, গাছপালা নষ্ট হচ্ছে এবং ফলমূলের উৎপাদন কমছে। প্রকৃতিকে রক্ষা করতে পারলে আমরা নিজেদেরকেও রক্ষা করতে পারবো।”

বিতর্ক উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের যুক্তি-তর্ক উপস্থাপনের প্রশংসা করে তিনি বলেন, তাদের জড়তাহীন বক্তব্য, সাহস ও যুক্তিতর্ক দেখে মনে হয়েছে শিক্ষাজীবনে এখনও অনেক কিছু জানার বাকি।

তিনি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রথমবার এমপি হয়ে শিক্ষকদের সামনে বক্তব্য দিতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন। এক শিক্ষকের পরামর্শে তিনি আত্মবিশ্বাস ফিরে পান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যা জানো তা-ই সত্য বলে নির্ভয়ে উপস্থাপন করো।”

পরিবেশ রক্ষায় আইনের পাশাপাশি সচেতনতাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।