শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের সাতদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন  ফতুল্লায় বায়ু দূষণে অবৈধ দুই ইটভাটাকে আড়াই লক্ষ টাকা টাকা জরিমানা ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ: খাল খনন ও সিটি করপোরেশনের সাথে চুক্তির প্রস্তাব বিএনপি নেতা অকিল উদ্দিনের উপর হামলার ঘটনায় হাজী মোঃ আরিফ মীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে: আশা আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  আইভীর মুক্তির পর চুনকা কুটিরের চারপাশে পুলিশের নজরদারি, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ১৫ শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার 

ফতুল্লায় বায়ু দূষণে অবৈধ দুই ইটভাটাকে আড়াই লক্ষ টাকা টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লার বক্তাবলী এলাকায় বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটা থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবস্থিত ‘সান ব্রিকস ম্যানুফেকচারার’ নামের ইটভাটাকে ১ লাখ ৩০ হাজার টাকা এবং ‘মেসার্স এ এস বি ব্রিকস ম্যানু’ নামের আরেকটি ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও আইনগত শর্ত লঙ্ঘন করে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা না করার নির্দেশও দেওয়া হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, “বায়ু দূষণ ও পরিবেশের ক্ষতি করে এমন কোনো কার্যক্রমের সঙ্গে আপস করা হবে না। অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী শিল্প-কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলবে। পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করছি।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।