, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে স্বদেশ পরিবহনের বাসের ধাক্কা, আহত কয়েকজন সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা নীলাচল পরিবহনের বাসে আগুন সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরনে ছিল কালো হাফপ্যান্ট চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১ সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

আমি কথা দিচ্ছি এই খালটি আপনাদের স্বার্থে পরিষ্কার করে দিব: শাহ আলম 

কুতুবপুরের কংস নদীর শাখা খাল পরিষ্কারের আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম।

বুধবার (২৬ নভেম্বর) ফতুল্লা পাগলা রেল স্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, এই এলাকার যে খালটির (কংস নদীর একটি শাখা) কারণে জলাবদ্ধতা হয়ে আছে, সেটি পরিষ্কারের জন্য অনেকেই অনুরোধ করেছেন। আমি কথা দিচ্ছি এই খালটি আপনাদের স্বার্থে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জলাবদ্ধতার কারণে এই এলাকাসহ ফতুল্লা পৌঁষপুকুর পাড় পর্যন্ত মানুষ দুর্বিষহ জীবনযাপন করে। বিগত দিনে কয়েকবার হাজার হাজার কোটি টাকার প্রকল্প হয়েছে কিন্তু কোনটাই বাস্তবায়ন হয়নি। আমি কথা দিচ্ছি, সরকারের সহযোগিতায় আপনাদের পাশে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করব।

মোহাম্মদ শাহ আলম বলেন, যদি আমি সংসদ সদস্য হতে পারি তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করে দিব। সেটি সম্ভব হবে আপনাদের সহযোগিতায়। সুতরাং আমি আশাবাদী আপনারা আমাকে সহযোগিতা করবেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।