শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
একের পর এক অভিযোগ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে রাসেল মাহমুদ  সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বৈশাখ উদযাপন: ডিসি দীর্ঘ দুই বছর ধরে ব্ল্যাকমেইল ও হয়রানি শিকার ব্যবসায়ী সোহাগ রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা:১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ফতুল্লায় দুʼটি শিল্প অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা  নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন  সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার  খালকে কেন্দ্র করে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা আর থাকবে না: মামুন মাহমুদ সদর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী

ফতুল্লায় ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত আমিনুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে, ফতুল্লা শিহাচর এলাকার নূর মসজিদের কাছে একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যাক্তির নাম আমিনুল ইসলাম (৫৮)। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এনায়েত নগরের হাজী কাদির বেপারীর বাড়িতে পরিবারের সাথে বসবাস করতেন। এছাড়া তিনি ব্যাটারিচালিত মিশুক গাড়ির চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম নিজের মিশুক গাড়ি চালাতেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। বেলা বাড়তে থাকলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, ফতুল্লা থানার পশ্চিম শিয়াচর নুর মসজিদের কাছে একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে গিয়ে আনোয়ার হোসেন তার বাবার লাশ শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ড্রেন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা আমিনুল ইসলামকে হত্যা করে তার মিশুক গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছিনতাইয়ের পর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।