, , ,
শিরোনামঃ
চাঁদা দাবি করে না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু  বন্দরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম; আটক ১ বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা

সদস্য সচিব এড. টিপুর উপর হামলার ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলার ঘটনায় আশাসহ ৫৩ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এড. টিপু বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল ও মহানগর বিএনপি বর্তমান যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাসহ ৫৩ জনের নামে মামলা দায়ের করা হয়। সেই সাথে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, শনিবার রাতে এড. ইউসুফ খান টিপু মামলা দায়ের করেছেন। এতে ৫৩ জনের নাম উল্লেখ্যসহ প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় এড. টিপু উল্লেখ করেন, ৬ আগস্ট দুপুরে বন্দরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আশা ও মুকুলের নেতৃত্বে টিপুর ওপর হামলা চালানো হয়। এসময় আশা অটোরিকশার পেছন থেকে চাপাতি দিয়ে টিপুর ঘাড়ে কোপ দেয়। এর ফলে ঘাড় কেটে রক্তাক্ত জখম হয় এবং সেখানে চারটি সেলাই লাগে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।