শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার বন্দরে ৩ নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যাকান্ডে থানায় মামলা; ৪ জন গ্রেপ্তার  বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির হাজীগঞ্জে ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে স্থানীয় মুসুল্লিদের বিক্ষোভ ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের মধ্যে আর কেউ বেঁচে নেই ফতুল্লায় মাদকাসক্ত বড়ভাই ধারালো বটি দিয়ে কুপিয়ে ছোটভাইকে হত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

এদেশের ১৮ কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত: মামুনুল হক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা গোটা দেশের মানুষকে জিম্মি করে নির্বাচনের নামে একটি নাটক সাজিয়ে, নতুন করে ক্ষমতার মনসদে বসার ব্যবস্থা করেছিলো। তার নেতৃত্বে এমন হত্যাকান্ড পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল। জনগনের টাকায় কেনা হেলিকপ্টার থেকে গুলি করে শেখ হাসিনার লালিত বাহিনী ৩বছরের শিশু থেকে শুরু করে, নারী-পুরুষকে নির্বিাচারে হত্যা করেছে। এরকম ভাবে সহশ্রাধীক মানুষ গোটা বাংলাদেশে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। এই নির্বিাচারে হত্যার জন্য শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। তাকে ধরে আনতে হবে। পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল। হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। সব হত্যা ও গণহত্যার বিচার আদায় করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচার করতে হবে।

তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনার পুরো পরিবার নির্বাসিত হোক আপত্তি নেই। কিন্তু সেখানে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ১৮ কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।

বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক ও ইমাম ওলামা ঐক্য পরিষদের সোনারগাঁ শাখার মহাসচিব মুফতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খাঁন, খেলাফত মজলিশের সোনারগাঁ শাখার সভাপতি আব্দুল আওয়ালসহ উপজেলার বিভিন্ন এলাকার নেতারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।