রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা জমে উঠেছে চাষাড়া লিংক রোডের পাশে সবুজবাগ মাদ্রাসা মাঠে বিশাল গরু-ছাগলের হাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুুতি র‍্যাব-১১’র অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়াত ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধমক দিয়েছি, ভিডিওতে আংশিক ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে: এড. টিপু শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী পিয়ালসহ তিনজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৈলেরবাগসহ কয়েকটি গ্রামে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী পিয়ালসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজামবাড়ি চিড়ার মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০) ও ইয়াসির আরাফাত (২০) এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারের সময় পিয়াল ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, “ঘটনাটি সত্য। আসামিদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।