শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে মরহুম খালেদা জিয়া হাসপাতাল নামকরণ করার দাবি এড. টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোকজ নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই: প্রশাসক সাখাওয়াত হোসেন শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ গঠন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে: মামুন মাহমুদ  রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলো প্রাইভেটকার নারায়ণগঞ্জে প্রায় সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা প্রদান করা হবে: সিভিল সার্জন  সিদ্ধিরগঞ্জে দুই শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার বন্দরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার  বন্দরে মরিয়ম আক্তার নামে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার 

সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা পপুলার হাইস্কুলের ভোটকেন্দ্র-২–এ ভোটের আগের রাতে ব্যালট পেপার খোলা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ভোটকেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, “বিএনপির লোকজন এখানে সিনক্রিয়েট করছেন।”

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল ভূঁইয়া বলেন, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, “নির্বাচনের আগে যেসব কাজ করতে হয়, তারা সেগুলোই করছিল। ভোটার তালিকা অনুযায়ী ব্যালট মিলিয়ে দেখতে হয়। এখানে বাইরের কেউ ছিল না। এখানে দলীয় কোনো আলোচনা হচ্ছিল না। আমি বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখেছি।”

প্রিজাইডিং অফিসারের জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিয়ম অনুযায়ী তাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি আমাদের কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি। তিনি অনৈতিক কোনো কাজও করেননি। আমরা ভোটার তালিকা ও ব্যালট পেপার—সবকিছু পরীক্ষা করেছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।