, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি, দিনভর অবস্থান ও বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী ৯৫ শতাংশ কাজ শেষ, সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৩ সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান সাহেদ আহমেদের ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা

সাবেক মন্ত্রী গাজীর পিএস কবির কক্সবাজার থেকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি আফজাল কবির কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন।

এসপি আরও জানান, গ্রেফতার আফজাল কবিরকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ রওয়ানা হয়েছে এসে পৌঁছালে তাকে হস্তান্তর করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।