শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

মানব কল্যাণ পরিষদের মানবিক ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টারঃ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গী পার্কে মানব কল্যাণ পরিষদ আয়োজিত দিনব্যাপী মানবিক ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিউটিফিকেশন ও ফুড প্রসেসিং প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর বিদায়ী উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ই, আ, ম, মাসুদ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রিয়াজুল হক, জেলা সমাজসেবা অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার হামিদুল্লাহ মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুস সালাম ও নারী উদ্যোক্তা মারজিয়া আক্তার সহ অন্যান্য।
অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস ও নারী উদ্যোক্তা মাইহার মিম এর সাবলীল উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়াম্যান মোহাম্মদ হোসেন ও কবি রুনু সিদ্দিক। এছাড়াও অনুভুতি প্রকাশ করেন বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থী মাহপারা বিন আহমেদ নির্জনা ও ফুড প্রসেসিং প্রশিক্ষণের শিক্ষার্থী মাওলানা মো: হুমায়ুন কবির রানা।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর বিদায়ী উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজাকে বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাকে সম্মাননা স্মারক তুলে দেন মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন কোর্সের প্রশিক্ষকদের মধ্য আলোচনা করেন খাদিজা আক্তার তিন্নি, আব্রাউল আজিজ, মুনা আহমেদ, সামিয়া রহমান, কেয়া ইসলাম, পুতুল এবং গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী রিয়া খান, পপি সুলতানা,  সান্তনা ইসলাম, হিমি ও নৃত্য পরিবেশন করেন ইলমা আক্তার মিতু, সাদ্দাম হোসেন, শান্ত সহ অন্যান্য।
পরিশেষে মানবিক যোদ্ধা রাকিবুল ইসলাম ইফতির দায়িত্বশীলতায় সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবিক উৎসবের সমাপ্তি ঘটে।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।