, , ,
শিরোনামঃ
মাদকবিরোধী লেখালেখির জেরে সাংবাদিক আল আমিন প্রধানকে হত্যাচেষ্টা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ নিজেরাই দায়িত্ব নেবে: আব্দুল্লাহ আল আমিন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মনিরুল ইসলাম সজল নারায়ণগঞ্জে ৩০ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫ হাজার পোশাকশ্রমিক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বৈষম্যবিরোধী মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু নায়েম খান হত্যা: আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে স্বজনদের মানববন্ধন সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লায় ডিবির অভিযান, কারখানায় পাওয়া যায়নি সিদ্ধিরগঞ্জে শতবর্ষী দুর্গামন্দির নিয়ে সমঝোতা, চার শর্তে আপসনামা সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মনিরুল ইসলাম সজল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেছেন, আজকের নতুন প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও ইতিবাচক ধারায় গড়ে তুলতে পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। খেলার মাঠে তরুণদের সম্পৃক্ত করতে পারলে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় বিবি মরিয়মের সমাধি মাঠে আয়োজিত ডার্কস সুপার প্রিমিয়ার লিগ সিজন-৭-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সজল বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোকে আরও উদ্যোগী হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনের জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সজল বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। পরিবার, সমাজ ও ক্রীড়া সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা শেখ আব্দুল হালিম, রেজাউল করিম রেজা, নাছের হক ইমন, মো. রতনসহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।