, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জাতীয় সংহতি প্রতিদিনের আচরণ ও দায়িত্ববোধে প্রতিফলিত হওয়া উচিত: এসপি হাবিবুর রহমান জাতীয় সংহতির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা জেলা প্রশাসক রায়হান কবিরের সার্বভৌমত্ব র‍্যালিতে আনিসুল ইসলাম সানির নেতৃত্বে নারায়ণগঞ্জ জাসাসের অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে রাস্তার বিরোধে লাঠিসোঁটার আঘাতে চা দোকানি নিহত নারায়ণগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ঢাকায় ৭ নভেম্বরের শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম নতুন প্রজন্মকে স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস জানতে বই পড়ার আহ্বান সজলের

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ৫আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

আটক ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা।

এছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।