বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার  বন্দরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা  সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি

কেশবপুরে মোটরসাইকেল সহ ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার: আসামি পলাতক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বরণডালি কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। তবে মাদকের উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ওবায়দুল্লাহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বুধবার রাতে বরণডালাী এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কলারোয়ার দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসতে দেখে সন্দেহজনক হওয়ায় চালককে জিজ্ঞাসাবাদের জন্য গতিরোধ করে। সে পুলিশের বাধা নিষেধ অমান্য মোটরসাইকেল না থামিয়ে চলে যায়। বিষয়টি পুলিশের আরো বেশি সন্দেহ হওয়ায় তার পিছনে ধাওয়া করলে বরণডালী কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের সামনে কেশবপুর টু কলারোয়া সড়কের উপর সাতক্ষীরা-ল ১২-০৬০৭ নম্বরের লাল রংয়ের ১৫০ সি সি এ্যাপাচি মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকেই মোটরসাইকেলে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, মোটরসাইকেল সহ ২০২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।