, , ,
শিরোনামঃ
অপরাধ করেছে বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন- নাসিক প্রশাসক এড.সাখাওয়াত সোনারগাঁয়ে মেঘনায় ঝড়ে ট্রলারডুবি, নারী নিহত; একই পরিবারের ৪ জন নিখোঁজ সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার  পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা ফয়সাল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক মামলায় মো. নাজিম (২১) ও মো. সানী (৩০)কে গ্রেপ্তার করা হয়। নাজিম ফেনী সদর উপজেলার লিমুয়া এলাকার এবং সানী চাঁদপুর সদর উপজেলার মনোহরকান্দি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পারভেজ আল গনি (৩৮), জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী বসুদেব বিশ্বাস (৪৬) এবং সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক খাজা (৪৮)। তারা যথাক্রমে নগর কাঁচপুর, বস্তুল ও নীলকান্দা এলাকার বাসিন্দা।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. কাজী জুবাইয়ের (২৭) ও মো. শাহীন মিয়া (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তারা যথাক্রমে মহজমপুর ও পৌর ভবনাথপুর এলাকার বাসিন্দা।

সিআর সাজা ওয়ারেন্টভুক্ত হিসেবে বাড়ি মজলিস এলাকার মুকবল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য একটি মামলায় বিষ্ণাদী দক্ষিণপাড়া, নোয়াগাঁও এলাকার মো. শামীম (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মাদকসেবী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সৎরাইজপুর এলাকার মো. ফারুক মিয়া (২৭), সোনারগাঁয়ের চৌধুরী বারদী এলাকার মো. সুমন (৩৫) এবং আলগীর চর এলাকার মো. অপু (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।