, , ,
শিরোনামঃ
অপরাধ করেছে বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন- নাসিক প্রশাসক এড.সাখাওয়াত সোনারগাঁয়ে মেঘনায় ঝড়ে ট্রলারডুবি, নারী নিহত; একই পরিবারের ৪ জন নিখোঁজ সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার  পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা ফয়সাল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স

সোনারগাঁয়ে মেঘনায় ঝড়ে ট্রলারডুবি, নারী নিহত; একই পরিবারের ৪ জন নিখোঁজ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—নিহত রায়েশা বেগমের স্বামী জাকির হোসেন (৫৪), ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)। রায়েশা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী। তাঁর মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহপরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৪ জন স্বজন একটি ট্রলারে করে রওনা হন। তাঁদের সঙ্গে বিয়ের বাজারের সামগ্রী ছাড়াও দুটি গরু ও একটি খাসি ছিল।

ট্রলারটি মেঘনা নদীর সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে উদ্ধার করে।

তবে রায়েশা বেগম, তাঁর স্বামী জাকির হোসেন এবং তাঁদের তিন সন্তান সজিব, সামিয়া ও সামিন নিখোঁজ হন। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়দের তৎপরতায় রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। বাকি চারজনের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান শুরু করেন। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে নদীতে র‌্যাকি করা হচ্ছে।

তিনি জানান, সন্ধ্যা নেমে আসায় নদীতে ডুবুরি দলের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। রাতে নিখোঁজদের সন্ধান না পাওয়া গেলে শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে।

নিখোঁজ চারজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও নদীতে তৎপর রয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।