, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা সফরকালে উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সরকারি সেবার মান আরও উন্নত করা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সফরকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করেন তিনি। পরে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এরপর বন্দর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানার চলমান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন মো. রায়হান কবির। পরে মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। এ সময় উভয় ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সফরকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সফরে সরকারি সেবার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।