, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে স্বদেশ পরিবহনের বাসের ধাক্কা, আহত কয়েকজন সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা নীলাচল পরিবহনের বাসে আগুন সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরনে ছিল কালো হাফপ্যান্ট চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১ সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে স্বদেশ পরিবহনের বাসের ধাক্কা, আহত কয়েকজন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়াসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সওজ বিভাগের ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় স্বদেশ পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।