, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী হোসেন-টিপুর পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অস্ত্র উদ্ধারসহ ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম পিপিএমের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের মৌচাক লতা স্টোর এলাকার রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর এলাকার মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মাসুম (২৯)।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। অভিযানে তাদের কাছ থেকে দুটি ইসিজি মনিটর, লিফটের বিভিন্ন যন্ত্রাংশ, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেছেন ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।