, , ,
শিরোনামঃ
অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭ সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ সুন্দর ও সুশাসিত সিদ্ধিরগঞ্জ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুন মাহমুদের ‎পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এন্ড ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

 নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. নাজমুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণকারী ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলার ইলিশা এলাকার মৃত মোতাহার হোসেন হাওলাদারের ছেলে মো. মফিজুর (৪০), সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার নূর মোহাম্মদের ছেলে রুহুল আমিন (৪৮), বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার মো. মিজানের ছেলে মো. রুবেল (২৮) এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সোহেল (৪২)।

পুলিশের তথ্যমতে, রুহুল আমিন বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য, রুবেল তাঁতী লীগের সক্রিয় সদস্য এবং সোহেল স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী। মফিজুরের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংশ্লিষ্টতার কথা জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এর আগে সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার তথ্যও প্রকাশ্যে এসেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।