নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে আদমজী নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৫-৩৭৫১। ঘটনার পর ট্রাকটি আটক করে পুলিশ। ট্রাকটির চালক হিসেবে মনিরুজ্জামান (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহর নেতৃত্বে পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যান।
এ ঘটনায় নিহত নারীর তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা দায়ের করা হবে।
Leave a Reply