শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত নারায়ণগঞ্জের সোহেল সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি গ্রেপ্তার  মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া  ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত  সাবেক মেয়র আইভীকে দেখতে গিয়ে নাসিকের চাকরি হারালেন এক কর্মচারী  সিদ্ধিরগঞ্জে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার  বিএনপি নেতা অকিল উদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের মশিউর রনির বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র

সাবেক মেয়র আইভীকে দেখতে গিয়ে নাসিকের চাকরি হারালেন এক কর্মচারী 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জেল থেকে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় দেখতে যাওয়ার অভিযোগে টরিক আহমেদ নামের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

‎নগরীর দেওভোগে ডা. আইভীর পাশের বাড়ির বাসিন্দা কামাল আহমেদের ছেলে টরিক আহমেদ জানান, তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পিয়নের কাজ করতেন।

বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তাকে ডেকে নিয়ে বলেন, টরিক বুধবার রাতে সাবেক মেয়র আইভীর বাসায় গিয়েছিল। তার ছবি ফেসবুকে এসেছে।

টরিক বিষয়টি অস্বীকার না করে জানায়, প্রতিবেশী হওয়ায় ও দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পাওয়ায় তিনি মেয়র আইভীকে দেখতে গিয়েছিলেন। তার উত্তরে প্রশাসক তাকে সাবেক মেয়র আইভীর কাছ থেকে বেতন নিতে বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করেন।

‎এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাজ করে একটি ব্যাংকের এজেন্ট শাখায় চাকরি করে। সিটি করপোরেশনে হাজিরা দিয়ে সে চলে যায়। এ অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সাবেক মেয়র আইভীর সাথে দেখা করায় তাকে চাকরিচ্যুত করা হয়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।