, , ,
শিরোনামঃ
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন  নানা অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতা বহিষ্কার বহিষ্কার  একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা তনু’র ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট হওয়া মেশিনারিজ উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২১ জুন) রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদ লেন এলাকার মুরাদ এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সর্বাতুলি এলাকার রাসেল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে।

এ সময় তারা কারখানার নিরাপত্তারক্ষী মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্রের মুখে জিম্মি করে প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ এবং নগদ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতি হওয়া বিভিন্ন মেশিনারিজও উদ্ধার করা হয়।

ওসি সালাউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।