, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশনা ও লাইব্রেরির দাবি দিদার খন্দকারের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর নেতা ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে একটি প্রকাশনা ও লাইব্রেরি প্রতিষ্ঠার আহ্বান জানান।

দিদার খন্দকার বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সারাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহাসিক বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা চাই দেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদ জিয়াউর রহমান ও তাঁর পরিবারের ভূমিকা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে।”

দিদার খন্দকার বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই কর্মসূচির আহ্বান জানাবেন, নারায়ণগঞ্জের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সামনে থেকে অংশগ্রহণ করবেন।

এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কে আই মনটি, সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার শামীম, দিদারুল আলম, সোহেল আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিদার খন্দকারের সঙ্গে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, যুবদল নেতা ইউসুফ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।