, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

মিছিলের চেষ্টাকালে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজার উপজেলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী মিছিলে চেষ্টাকালে আটক করা হয়। মঙ্গলবার (৫ আগষ্ট) রাতে উপজেলার উজান গোপিন্দি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ও ব্রহ্মন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাইমের নেতৃত্বে এই নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে আছেন: জাবেদ (২২), ছাব্বির (১৮), সাইদুল (২০), সাইদুল ইসলাম জিহাদ (১৭), মো. আরাফাত (১৮), আফসার (১৮), জুনায়েদ (১৯), ফাহাদ (১৫), তামীম (১৫), অনিক (১৮) এবং আব্দুল্লাহ (১৮)।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন জানান, মিছিল করার সময় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।