, , ,
শিরোনামঃ
জিয়ার মাঠপর্যায়ের নেতৃত্বে যানজট নিয়ন্ত্রণে নতুন গতি, স্বস্তি ফিরছে নারায়ণগঞ্জে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান মশিউর রহমান রনির মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করার আহ্বান সেলিম হোসেন দীপুর দীর্ঘ অপেক্ষার পর ‘ডিয়ার মোস্তফা’: নারায়ণগঞ্জে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশনের যাত্রা এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের উদ্যোগ চেয়ে সংসদ সদস্য মাধবী মার্মা’র আবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করার আহ্বান সেলিম হোসেন দীপুর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মো: মিঠুন মিয়া ; বিশেষ প্রতিনিধি 
“মাদক ছাড়ো, খেলাধুলা করো—সুস্থ সুন্দর জীবন গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত পাইকপাড়া প্রিমিয়ার লীগ (পিপিএল) সিজন–৫ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে মুখোমুখি হয় শাহ জালাল একাদশকবীর একাদশ। ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আলী আজগর চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ বিল্লাল মুন্সি, সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি; তোফাজ্জল হোসেন, সভাপতি, বারদী ইউনিয়ন কৃষক দল; রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি; বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি নুর মোহাম্মদ, রোস্তম আলী ও আলী হোসেন, জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে পাইকপাড়াসহ পুরো এলাকায় আরও বেশি ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।