, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি, দিনভর অবস্থান ও বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী ৯৫ শতাংশ কাজ শেষ, সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৩ সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান সাহেদ আহমেদের ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা

বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।

মঙ্গলবার (৯ জুন) ২৪ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এর আগে রবিবার (৭ জুন) অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ৭৪ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন মাসুদুজ্জামান। তিনি ক্যাটাগরি–২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মাসুদুজ্জামান বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।