, , ,
শিরোনামঃ
অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদুল নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কিছু শিল্পগোষ্ঠী ও কর্পোরেট মাফিয়া চক্রের টার্গেটে এমপি মান্নান ও পুত্র সজিব নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে প্রশংসিত ডিসি জাহিদ নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব

ফতুল্লায় মনন এর বাংলা বর্ষবরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব প্রতিনিধি-

নারায়নগঞ্জ ফতুল্লায় মনন সাহিত্য সংগঠনের ৭৭ তম সাহিত্যাড্ডায় অর্ধশতাধিক কবি, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলন মেলায় স্বরচিত লেখা পাঠ, গান ও পান্তা ইলিশ, ভূড়ি ভোজের মধ্য দিয়ে ১লা বৈশাখে ১৪৩২ (১৪ এপ্রিল) সোমবার নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো বর্ষবরণ।

মনন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সঙ্গীত পরিচালক এস এ শামীম এর সভাপতিত্বে ফতুল্লা চৌধুরী বাড়ী মার্ক ভিলার অনু’র মনন চত্বরে সকাল ১০ টায় কবি নাট্যাভিনেতা মোখলেসুর রহমান তোতা’র সঞ্চালনায় নতুন বছরকে স্বাগত জানিয়ে স্বরচিত লেখা পাঠ ও বক্তব্য রাখেন কবি নাট্যকার মুঃ জালাল উদ্দিন নলুয়া, দৈনিক সংবাদ এর সাব-এডিটর কবি সালাম জুবায়ের, নাঃ গঞ্জ সাহিত্য জোট এর আহবায়ক কবি আবদুর রহমান বাবু, দৈনিক বিজয় ও সাহিত্য সংকলন ধ্রুব’র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, লালপদ্ম সম্পাদক ছড়াকার ডা:মতিউর রহমান মনির,
কলাপাতার বাঁশি ছড়া সংকলন সম্পাদক ছড়াকার ডা: নজরুল ইসলাম শান্তু, সপ্তবর্ণা সম্পাদক কলামিষ্ট কবি কামাল সিদ্দিকী, কবি ও গীতিকার আল আশরাফ বিন্ধু, কবি নাট্যকার তিক্ত দাহ নলুয়া, কবি ও গীতিকার লুৎফা জালাল,কাব্যছন্দ’র সভাপতি কবি শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নাঃগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক, মায়ের আঁচল এর সভাপতি কবি হারুনুর রশিদ সাগর,
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন, কবি ও কন্ঠ শিল্পী জি এ রাজু, কানন প্রি ক্যাডেড স্কুল এর পরিচালক মহিউদ্দিন। এ প্রজন্মের কন্ঠ তারকা রিয়া খান এর সুললিত কন্ঠে কবি রবী ঠাকুরের বিখ্যাত গান “এসো হে বৈশাখ এসো এসো ” গানটি পরিবেশিত হয়।

এ ছাড়াও স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি ও কন্ঠ শিল্পী শংকর সুত্রধর, কবি সাদ্দাম মোহাম্মদ, কবি ও মাউথ অর্গানিষ্ট জয়নাল আবেদীন জয়, চিত্র পরিচালক কবি এস এম শাহাব উদ্দিন, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি সালাউদ্দিন আমির, কবি ইসমাত আরা ঝিনুক, কবি আল আমিন বৈরাগী, কবি মোঃ বশির উদ্দিন, কবি মোঃ শামীম চৌধুরী, মীর রিদোয়ান, কবি ও গীতিকার ডা: মনির জামান, কবি অজিত দাস,কবি ও কন্ঠ শিল্পী সায়মন আহম্মদ, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাহিত্যানুরাগী সোনিয়া আহমেদ,কবি ঈশিতা দাস, কন্ঠশিল্পী সঙ্গীতা দাস সিথি, হালি চৌধুরী সহ আরও অনেক সাহিত্য প্রেমী অংশ গ্রহন করেন। সভাপতির সমাপনি বক্তব্যের পর মনন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও কন্ঠশিল্পী মাবিয়া রহমান এর বৈশাখী আপ্যায়ন পান্তা ইলিশ ও ভর্তা ভাতে ভূড়িভোজের মাধ্যমে মননের ৭৭ তম সাহিত্য আড্ডা’র বৈশাখী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।