, , ,
শিরোনামঃ
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন  নানা অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতা বহিষ্কার বহিষ্কার  একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা তনু’র ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নিজস্ব প্রতিবেদক:

সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে এলাকায় অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই এ অভিযান।

পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বিরুদ্ধে ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে সানাউল্লাহর প্রভাব খাটিয়ে হাবিব মল্লিক ডিসি অফিসে প্রভাব বিস্তার করে আসছিলেন।

গ্রেফতারের সময় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।