, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা দিদার খন্দকারের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আনন্দ শোভাযাত্রায় যোগদান করেন।

সোমবার বিকেল ৩ টায় নাসিক ১৪ নং ওয়ার্ড থেকে আনন্দ মিছিলটি বের করে ২ নং রেলগেইট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্ডলপাড়া পুলে গিয়ে স্থানীয় বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে মূল মিছিলের সঙ্গে যুক্ত হয়।

দিদার খন্দকার বলেন,  বিএনপি জনগণের দল, মানুষের হৃদয়ের দল। এ দলের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ। আমরা সাম্রাজ্যবাদী শক্তি ও দুর্নীতিকে বিতাড়িত করে সুশাসন প্রতিষ্ঠা করবো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সাম্প্রদায়িকতা মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।