, , ,
শিরোনামঃ
শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন শাওন হত্যার বিচার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবি অকিল উদ্দিন ভুঁইয়ার  শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সদর উপজেলা ইউএনও কার্যালয়ে আগুন; কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই চীনা ব্যবসায়ীর লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার ; তিনজন গ্রেপ্তার  নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে আমাদের এগিয়ে আসতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান তিন মাদকসেবীকে আটক করে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা 

পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানা থেকে ১২২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শুক্রবার জেলার প্রতিটি থানায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়। জেলা পুলিশ সূত্র জানায়, এ অভিযান চলমান থাকবে।

পুলিশ সুপারের নির্দেশনায় ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ৭ থানার অফিসার ইনচার্জ ও অফিসার-ফোর্সদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একদিনে সর্বমোট ১২২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
নারায়ণগঞ্জকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। শুধু গ্রেফতার নয়, অপরাধের পেছনের নেটওয়ার্কও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।শান্তিপূর্ণ ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে জনগণের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানাচ্ছি।সব সময় জনগণের পাশে আছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

দায়িত্ব গ্রহণের পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সুপারের এ ধরনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সচেতন মহল ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।