শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি এক আসামির মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকাএক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কারাবন্দির নাম শাহজাহান মোল্লা (৪৭)। সে মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং স্থানীয়ভাবে ‘জুয়াড়ি শাহজাহান’ নামেই পরিচিত ছিলেন। জানা গেছে, তিনি একাধিকবার জুয়া পরিচালনার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার বিরুদ্ধে দুটি মামলা ছিল। এর মধ্যে একটি নারায়ণগঞ্জ সদর থানায় জুয়া আইনে এবং অন্যটি সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছিল। জুয়া মামলায় তিনি জামিনে থাকলেও, বিস্ফোরক আইনের মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।

জেলা কারা সুপার আরও জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শাহজাহানের বুকে তীব্র ব্যথা ওঠে এবং তিনি বমি করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।