, , ,
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ চলাচলে ভোগান্তি কমাতে প্রতিবন্ধী শিশু বর্ষার পাশে দাঁড়াল সদর উপজেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৫৫ বছরেও মেলেনি স্বীকৃতি, বক্তাবলীর ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নারায়ণগঞ্জের ক্রীড়া সংস্থার নির্বাচনে রনি-আশার লড়াইয়ের আভাস, ২৭ পদে ৫৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ বন্দরে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংবাদিকদের মিলনমেলা ফতুল্লায় পুলিশ হত্যার মামলার আসামিদের দেখানো স্থানে অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির মাসব্যাপী অবস্থান কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা বৌভাতের দাওয়াতে গিয়ে সর্বস্বান্ত পরিবার, ফিরে দেখলেন পুড়ে ছাই বসতঘর

নারায়ণগঞ্জের ক্রীড়া সংস্থার নির্বাচনে রনি-আশার লড়াইয়ের আভাস, ২৭ পদে ৫৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ঘিরে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও নির্বাচনী তৎপরতা। সংস্থার ২৭টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। গুরুত্বপূর্ণ এ পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক আলীনূর খান এ তথ্য নিশ্চিত করেছেন। সংস্থার সভাপতি পদে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সহসভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে দুজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম সম্পাদক পদে চারজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং কার্যকরী সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনে সহসভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে একজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে একজন এবং কার্যকরী সদস্য পদে ১৮ জন নির্বাচিত হবেন।

সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী মশিউর রহমান রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। তাঁর পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে কাজ করতে চান তিনি।

রনি বলেন, ‘শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখার অন্যতম উপায় খেলাধুলার প্রসার। জেলার ক্লাব ও খেলোয়াড়দের মান উন্নয়নে কাজ করব। একই সঙ্গে পেশাদার ও দক্ষ খেলোয়াড় তৈরির জন্য কাজ করব।’

মশিউর রহমান রনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও রাজনৈতিক সচিব। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে আশা বলেন, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে জেলার ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে ফুটবল ও ক্রিকেটের উন্নয়নে দিতে চান বাড়তি গুরুত্ব।

তিনি বলেন, ‘মাঠগুলোর সংস্কার প্রয়োজন। বর্তমান প্রজন্মের অনেকেই মোবাইল ও মাদকে আসক্ত। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধের কথা বলেছি। কিন্তু মাদক থেকে দূরে রাখার পথ হিসেবে মাঠগুলো সংস্কার করে তাদের খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে। আমি এসব নিয়েই কাজ করব।’

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৬৪ জন।

সাধারণ সম্পাদক পদে দুই রাজনৈতিক নেতার মনোনয়ন সংগ্রহ এবং ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে তাঁদের পৃথক পরিকল্পনা ঘিরে এখন নারায়ণগঞ্জের ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে বাড়ছে আগ্রহ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।