, , ,
শিরোনামঃ
দ্বিতীয় দিনেও লিংক রোড অবরোধ, পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে শ্রমিকরা মজুরি নিয়ে আলোচনার আগেই অস্থিরতা সৃষ্টি অযৌক্তিক, শ্রমিকদের ব্যবহার করে ষড়যন্ত্রের অভিযোগ রাজীবের শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা: এমপি আজাদ বন্দরে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৩০ বন্দরে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে শ্রমিক আন্দোলন ঘিরে অপপ্রচারের অভিযোগ মাসুদুজ্জামানের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক আন্দোলনে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের

দ্বিতীয় দিনেও লিংক রোড অবরোধ, পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে শ্রমিকরা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে শ্রমিকদের উপস্থিতি ছিল না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরাও শ্রমিকদের অবরোধ ঠেকাতে সড়কে অবস্থান নেন। তারা শ্রমিকদের সড়ক ছেড়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এর আগে বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

এ সময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ শ্রমিকদের সব ধরনের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি-দাওয়া ও চলমান সংকট সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সড়ক অবরোধ না করে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সড়কে অবরোধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।