, , ,
শিরোনামঃ
বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ নারায়ণগঞ্জ ক্লাবের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

“তোলারাম কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগের জায়গা। এ কলেজ থেকে পড়াশোনা শেষ করে বের হওয়া প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে রয়েছে আত্মিক সম্পর্ক ও এক গভীর বন্ধন। সেই বন্ধনকে আরও বিস্তৃত, সুদৃঢ় ও প্রাণবন্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সরকারি তোলারাম কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের আহ্বায়ক, কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে দিনব্যাপী এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষকদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, দীর্ঘ কলেজজীবনের অসংখ্য স্মৃতি আজও হৃদয়ে অমলিন হয়ে আছে। তবে তার স্মৃতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শিক্ষকদের হারানো সম্মান ও মর্যাদা কিছুটা হলেও ফিরিয়ে দিতে পারার অভিজ্ঞতা।

তিনি বলেন, শিক্ষকদের শিক্ষার্থীদের শাসন করার যে অধিকার ও প্রাপ্য মর্যাদা থাকা উচিত, সময়ের ব্যবধানে তা কিছুটা ব্যাহত হয়েছিল। সেই সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন এবং তাদের মর্যাদা সমুন্নত রাখার যে চর্চা শুরু হয়েছিল, এ পুনর্মিলনীর পর তা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তোলারাম কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হোক—এটাই তাদের প্রত্যাশা।

এদিকে, দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের কাছে পেয়ে আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, কেউ ফিরে যান শিক্ষাজীবনের সোনালি দিনগুলোর স্মৃতিচারণে। দীর্ঘ বিরতির পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়া, কুশল বিনিময় ও একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্যে ফুটে ওঠে ভালোবাসা ও আন্তরিকতার অনন্য প্রকাশ।

সকাল থেকেই ওসমানী পৌর স্টেডিয়ামে বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। হাসি, আনন্দ, আড্ডা ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

পুনর্মিলনীর সাংস্কৃতিক আয়োজনেও ছিল বাড়তি আকর্ষণ। দুপুরের মধ্যাহ্ন বিরতির পর সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। পরে সন্ধ্যায় মঞ্চ মাতায় জনপ্রিয় ব্যান্ড দল সোলস।

পুরোনো স্মৃতির পুনর্জাগরণ, শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলন এবং প্রজন্মের পর প্রজন্মের বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলার মধ্য দিয়ে সরকারি তোলারাম কলেজের প্রথম পুনর্মিলনী হয়ে ওঠে স্মরণীয় এক আয়োজন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।