, , ,
শিরোনামঃ
বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ নারায়ণগঞ্জ ক্লাবের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

ডেঙ্গুর বিস্তার রোধ, মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। তৃণমূল পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নগুলোর প্রতিনিধিদের হাতে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উদ্যোগের ফলে ইউনিয়ন পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ, নিয়মিত ওষুধ প্রয়োগ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগের ওপর নির্ভর না করে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে সদর উপজেলার সাতটি ইউনিয়নে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।