রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সবুজের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই:প্রশাসক সাখাওয়াত  শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে: শিক্ষামন্ত্রী  সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন   বন্দরে এক যুবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল; ২৭ জনের নাম উল্লেখ করে মামলা,গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ ২ জন গ্রেপ্তার  “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ  সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 
মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আয়োজনে দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে।

শনিবার   (১৩ জুন) বাদ মাগরিব নাসিক ৮ নং ওয়ার্ড তাঁতখানা আনাবা কমিউনিটি সেন্টারে এ দোয়া ও তোবারক বিতরণ করা হয়।

এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সৈয়দপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন।

উক্ত দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা তাতীদলের আহবায়ক মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: লিখন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাগর প্রধান। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহবায়ক এস এম মকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দির রহমান উজ্জল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুম প্রধান,নারায়ণগঞ্জ জেলা কৃষকদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মিনু।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদ আলী, শাহাদাত পাঠান, মোঃ ফারুক মোল্লা, মোঃ নবী প্রধান, মোঃ সোলেমান মাদবর, মোঃ তাজুল ইসলাম শুভ, মোঃ রব মিয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।