নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আয়োজনে দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বাদ মাগরিব নাসিক ৮ নং ওয়ার্ড তাঁতখানা আনাবা কমিউনিটি সেন্টারে এ দোয়া ও তোবারক বিতরণ করা হয়।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সৈয়দপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন।
উক্ত দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা তাতীদলের আহবায়ক মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: লিখন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাগর প্রধান। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহবায়ক এস এম মকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দির রহমান উজ্জল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুম প্রধান,নারায়ণগঞ্জ জেলা কৃষকদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মিনু।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদ আলী, শাহাদাত পাঠান, মোঃ ফারুক মোল্লা, মোঃ নবী প্রধান, মোঃ সোলেমান মাদবর, মোঃ তাজুল ইসলাম শুভ, মোঃ রব মিয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।