নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে অসুবিধার সম্মুখীন শিশু বর্ষার পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। শিশুটির দৈনন্দিন চলাচল সহজ করতে তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ কার্যালয়ে বর্ষার হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব।
উপজেলা প্রশাসন জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনযাত্রা সহজ করা এবং তাদের জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরিতে সবাইকে এগিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে উপজেলা প্রশাসন।
Leave a Reply