, , ,
শিরোনামঃ
জিয়ার মাঠপর্যায়ের নেতৃত্বে যানজট নিয়ন্ত্রণে নতুন গতি, স্বস্তি ফিরছে নারায়ণগঞ্জে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান মশিউর রহমান রনির মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করার আহ্বান সেলিম হোসেন দীপুর দীর্ঘ অপেক্ষার পর ‘ডিয়ার মোস্তফা’: নারায়ণগঞ্জে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশনের যাত্রা এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের উদ্যোগ চেয়ে সংসদ সদস্য মাধবী মার্মা’র আবেদন

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান মশিউর রহমান রনির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নবীনগর স্পোর্টস একাডেমির আয়োজনে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব জনাব মশিউর রহমান রনি

উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান রনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন আরও বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার চর্চা বৃদ্ধি পেলে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

মশিউর রহমান রনি নবীনগর স্পোর্টস একাডেমির এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের ক্রীড়া উদ্যোগ শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং এটি তরুণদের সুস্থ জীবনযাপন ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং আয়োজকদের ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাকে কেন্দ্র করে মাঠে ছিল প্রাণবন্ত পরিবেশ।

আয়োজকরা জানান, তরুণদের মাঠমুখী করা এবং এলাকায় ক্রীড়ার পরিবেশ আরও শক্তিশালী করার লক্ষ্যেই নবীনগর স্পোর্টস একাডেমির এ প্রিমিয়ার লীগ আয়োজন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।