শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে নগরীর নগর পার্ক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দল নেতা মনির মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হামজা হাবিব মিশর, শহীদুল ইসলাম, ইমরান কাউসার, শাহ আলম, হাজী আলম চাঁন প্রমূখ।

ফাইনাল খেলায় জি এক্স টাইটেন ও সিন্ডিকেট ইলিভেন দলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জি এক্স টাইটেন দল বিজয়ী হয়। পরে বিজয়ী দল ও রানার্স আপদলসহ টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত সকলের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বলেন, “যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এলাকার যুবকদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে আমাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।”

তারা খেলায় অংশগ্রহণকারী দুই দলকেই অভিনন্দন জানিয়ে বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, খেলোয়াড়সুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্যই খেলাধুলার মূল শিক্ষা।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।