, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

আড়াইহাজারে পারিবারিক কলহে স্ত্রীকে গলা কেঁটে হত্যা, ঘাতক স্বামী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা আক্তার (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী রব মিয়া ছুরি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন।

নিহত সুলেখা আক্তার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয় রব মিয়ার সঙ্গে। এই দম্পতির রয়েছে চার কন্যা সন্তান। একসময় কাপড়ের ব্যবসা করে সংসার চালালেও সম্প্রতি রব মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে ঘরের ভিতর স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে সে স্ত্রীর নিথর দেহের পাশে ছুরি হাতে নির্বিকার বসে থাকে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে রব মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, অভিযুক্ত রব মিয়াকে আটক করা হয়েছে। তার মানসিক অবস্থা ও হত্যার বিস্তারিত তদন্ত চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।