, , ,
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ চলাচলে ভোগান্তি কমাতে প্রতিবন্ধী শিশু বর্ষার পাশে দাঁড়াল সদর উপজেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৫৫ বছরেও মেলেনি স্বীকৃতি, বক্তাবলীর ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নারায়ণগঞ্জের ক্রীড়া সংস্থার নির্বাচনে রনি-আশার লড়াইয়ের আভাস, ২৭ পদে ৫৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ বন্দরে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংবাদিকদের মিলনমেলা ফতুল্লায় পুলিশ হত্যার মামলার আসামিদের দেখানো স্থানে অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির মাসব্যাপী অবস্থান কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা বৌভাতের দাওয়াতে গিয়ে সর্বস্বান্ত পরিবার, ফিরে দেখলেন পুড়ে ছাই বসতঘর

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির মাসব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ডিসেম্বরজুড়ে মাসব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ঢাকেশ্বরী স্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তুু বলেন, “আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, দমন-পীড়ন, গুম, খুন ও রাজনৈতিক সহিংসতার রাজনীতি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ক্ষমতা ধরে রাখতে তারা বারবার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এখনো তাদের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা প্রতিশোধের রাজনীতি নয়, আইনের শাসন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় বিশ্বাসী। কেউ যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিসেম্বরজুড়ে আমাদের এই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে চলবে। দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনগণের পাশে থাকতে হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগের যুবলীগ,ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ৮ নং ওয়ার্ডে কোন ধরনের আগুন সন্ত্রাসী বা নৈরাজ্যের চেষ্টা করলে তাদের প্রতিহত করে হাত-পা ভেঙে পুলিশে দিয়ে দিবো।

নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল।

এছাড়া উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ডালিম প্রধান, নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান, নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি শরিফুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম প্রধান, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলামসহ নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।